এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার (আজ) আসর নামাজের পর বগুড়া সদর উপজেলা পরিষদ জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান এবং দলের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন নেতৃবৃন্দ। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি শামসুল আলম মণ্ডল, মাফতুন আহমেদ, আবু বক্কর সিদ্দিক মাস্টার, আব্দুর রশিদ বজলু, সাংবাদিক বাসেত, আব্দুল বছেদ, জাহাঙ্গীর হোসেন টুকু, আয়ুব খান, হাসান জাহিদ হেলাল, জাহাঙ্গীর হোসেন, আকমল হোসেন সজল, আসাদুল হক টুকু, রাজিবুল করিম রাফি, আব্দুল হান্নান, অতুল চন্দ্র দাস, তৌহিদ,
সিফাত সরকার, আমিনুল ইসলাম, ফারুক, মো. কামাল হোসেন, আল আমিন পেস্তা, আতাউর রহমান মিঠু, রেজা চেয়ারম্যান, মানিক, ডা. বুলু, রাব্বি, হায়দার, শাহাদত, মুন্টু, সাজেদুল ইসলাম সজল, আকিব, সাকিব, ইমদাদুল, বায়তুল্লাহ, শাহ জামাল, শাহাবুদ্দিন, মজনু, রাজু, শাহ আলম (কৃষিবিদ), রফিকুল, খোকন, শরীফ, বল্টু, নাফিজ, রুবেল উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি ও জনগণের শান্তি-কল্যাণ কামনা করা হয়।

