Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • Update Time : ১১:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

ডাকটিকিট, খাম এবং ডেটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীকালে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।
বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মহান বিজয় দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ১১:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২