দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক,
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গেছেন শেখ হাসিনা। সেখান থেকে তার লন্ডন যাওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না।
জয় বলেছেন, শেখ হাসিনা এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রম করার পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জয় বলেন, গতকাল থেকেই তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। তিনি দেশ ছেড়েছেন তার নিরাপত্তার জন্য।
সুত্র:বিবিসি
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

