https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ল্যাবএইড ডায়াগনস্টিক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির একাধিক অভিযোগ

admin
May 25, 2026 12:41 am
Link Copied!

‎
 স্টাফ রিপোর্টারঃ

‎যশোরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড ডায়াগনস্টিক-এর এক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণা, আর্থিক লেনদেনে অনিয়ম, মামলা দিয়ে হয়রানি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
‎অভিযুক্ত ফাতিমা খাতুন যশোর শহরে অবস্থান করছেন এবং তিনি প্রতিষ্ঠানটির স্যাম্পল কালেকশন বিভাগে কর্মরত বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও একাধিক ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে যাওয়া, কমিশনভিত্তিক রোগী স্থানান্তর এবং কম খরচে চিকিৎসার আশ্বাস দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকতে পারেন।

‎এক ভুক্তভোগী নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ল্যাবএইডে টেস্ট করাতে যোগাযোগ করলে আমাকে অন্য একটি নিম্নমানের প্রতিষ্ঠানে নেওয়া হয়। পরে অপারেশনের কথা বলে আমার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়।”
‎এ বিষয়ে ল্যাবএইড ডায়াগনস্টিক, যশোর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ প্রতিষ্ঠানটির কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। তিনি বলেন, “প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎অনুসন্ধানে আরও জানা যায়, ফাতিমা খাতুনের বিরুদ্ধে পারিবারিক বিরোধ, আর্থিক লেনদেন, চেক জালিয়াতি, সম্পদ দখলচেষ্টা এবং একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। একাধিক ভুক্তভোগীর দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার করা হয়েছে।
‎ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার এক নারীর পক্ষ থেকে চেক জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার এক কর্মকর্তা জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

‎অন্যদিকে, সাংবাদিক শামসুর রহমান নিরব অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তাকে একাধিক মামলায় জড়ানো, সম্পদ দখলের চেষ্টা এবং হুমকি দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলেও জানান।
‎এদিকে অভিযুক্ত ফাতিমা খাতুনের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
‎যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুম খান বলেন, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।