https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃএকাডেমি ভলিবল প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন, চ্যাম্পিয়ন বাংলাদেশ মিলিটারি একাডেমি

admin
October 2, 2026 11:33 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আন্তঃএকাডেমি ভলিবল প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর (বুধবার) যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির (বাফা) ইনডোর ভলিবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ২-০ সেটে বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম। তিনি চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমডোর মোস্তফা নাজমুল আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ) এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির (বাফা) অফিসার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত তিনটি দল অংশগ্রহণ করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।