Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের সাথে অভিনয় করতে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি বাংলা শিখছেন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১২:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান গেল বছর ঘোষণা দিয়েছিলেন ‘রাজকুমার’ নামে সিনেমাতে অভিনয় করার। ছবিটি নির্মাণ করবেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। এ ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি।

অতি অল্প সময়ের মধ্যে সিনেমা নির্মাণের কাজে হাত দেবেন পরিচালক। জানা গেছে, এ ছবির নায়িকা কোর্টনি ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করার জন্য বাংলা ভাষা শিখছেন।

এ খবর জানিয়েছেন খোদ নির্মাতা হিমেল আশরাফ নিজেই। তিনি বলেন, কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। স্পষ্ট বাংলা বলতে হবে এমনটা নয়, গল্পের চাহিদানুযায়ী তিনি বাংলায় কথা বলবেন।

নির্মাতা আরও বলেন, আমেরিকায় তার জন্য একজন সহকারী আছে।তার সহযোগিতায় তিনি নিয়মিত বাংলা শিখছেন। পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সহযোগিতায় বাংলা শিখছেন। আমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষদিকে পাবনা থেকে শুটিং শুরু করবো। পরে আমেরিকার বিভিন্ন স্টেটে শুটিং হবে এবং কানাডায় শেষ হবে। আমাদের টার্গেট, ‘প্রিয়তমা’র সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেয়ার কথা রয়েছে ‘রাজকুমার’। ছবিটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

প্রাণেরশহরবিডি/বিনোদন

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

শাকিব খানের সাথে অভিনয় করতে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি বাংলা শিখছেন

আপডেটের সময় : ১২:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩