https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন, আবেদন ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত

admin
September 30, 2026 9:16 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জনপ্রিয় আয়োজন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘নতুন কুঁড়ি’ আবারও ফিরছে নতুন আয়োজনে। ‘নতুন কুঁড়ি ২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ১ অক্টোবর থেকে নিবন্ধন শুরু হবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই নিবন্ধনের সুযোগ থাকছে।

 

দেশের শিল্প-সংস্কৃতিতে নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ‘নতুন কুঁড়ি’। এই আয়োজনের মাধ্যমে এর আগে অনেক শিল্পী ও প্রতিভাবান ব্যক্তি জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছেন। দীর্ঘ বিরতির পর গত বছর অনুষ্ঠানটি আবার চালু হলে শিশু-কিশোর প্রতিযোগী ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

 

এবারের প্রতিযোগিতায় সারা দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। এরপর আটটি বিভাগে হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত বাছাইয়ে অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিত সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। চূড়ান্ত বাছাই ও ফাইনাল—দুই পর্বই ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

এবার মোট ১৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত। তবে ছড়াগান বিষয়ে শুধু ‘ক’ শাখার প্রতিযোগীরা অংশ নিতে পারবে।

 

অধিকাংশ বিষয়ে ‘ক’ ও ‘খ’—দুই শাখায় প্রতিযোগিতা হবে। ‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। ‘খ’ শাখায় অংশগ্রহণের বয়সসীমা ১১ থেকে ১৫ বছরের কম। ক্বিরাতের জন্য থাকবে আলাদা শাখা। এতে ১২ থেকে ১৭ বছরের কম বয়সী প্রতিযোগীরা অংশ নিতে পারবে। ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভাগীয় ও ফাইনাল—এই দুই পর্যায়ে।

 

একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইনের যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। একক বিষয়ে সর্বোচ্চ তিনটি অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

নিবন্ধন ও প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd⁠ এবং ‘নতুন কুঁড়ি’র ওয়েবসাইট www.notunkuri.gov.bd⁠ এ পাওয়া যাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।