Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ আবু রায়হান নিহত!

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রংপুরের ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা আবু রায়হান আজাদী (২২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।রোববার (১৮ জুন) দিনগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় ট্রাক্টরচাপায় মারা যান তিনি।

সোমবার (১৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশুবক্তা আবু রায়হান।

পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরও দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ আবু রায়হান নিহত!

Update Time : ০৭:০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩