Dhaka ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সফর শেষে দেশের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগদান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে সোমবার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ডালাস এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল

সফর শেষে দেশের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় : ০২:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২