https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক মতবিনিময় সভা

admin
August 19, 2026 7:42 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

Democratic Journalist Alliance (DJA) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক, ক্যামেরাপারসন ও উপস্থাপকদের পেশাগত দায়িত্ব পালনের নানা অভিজ্ঞতা উঠে এসেছে।

আয়োজনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় অসংখ্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মী ক্যামেরার পেছনের মানুষ থেকে একেকজন সম্মুখসারির যোদ্ধায় পরিণত হয়েছিলেন। চাকরিচ্যুত হওয়া, হামলা ও নানা ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে পেশাদারিত্বকে তারা নিজেদের মূল মন্ত্র হিসেবে ধারণ করেছিলেন।

কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ শহীদ হয়েছেন। আবার অনেক সাংবাদিক পরিবারের সদস্যদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে ১৮, ১৯, ২০ জুলাই কিংবা ৩, ৪ ও ৫ আগস্ট নিউজ কভার করতে নেমেছিলেন রক্তাক্ত রাজপথে। তাদের সেই সম্মুখসমরের অভিজ্ঞতা ও গল্প শুনতেই আয়োজন করা হয় এই মতবিনিময় সভার।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। স্বাধীন গণমাধ্যম কমিশন বাস্তবায়ন হয়নি। ক্ষমতার চাটুকারিতা করে যারা পূর্বাচলে ফ্ল্যাটসহ নানা সুবিধা পেয়েছেন, তাদের বিরুদ্ধেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

এরই মধ্যে প্রেসক্লাব থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া হাউজ দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে যৌক্তিক সমালোচনা গ্রহণ না করার মানসিকতাও বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে।

বক্তারা বলেন, পুরোনো সেই ধারায় যেন গণমাধ্যমকে আর ফিরে যেতে না হয়, সে জন্য সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রতিষ্ঠায় যৌক্তিক সমালোচনাকে সবসময় স্বাগত জানাতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।