https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

সাইবার অপরাধ মামলায় বগুড়া শেরপুরের এক ব্যবসায়ী গ্রেফতার

admin
July 27, 2026 6:31 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কেরানী বাজারে অভিযান চালিয়ে সাইবার অপরাধের একটি মামলায় মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ বিভাগের একটি বিশেষ দল।রোববার (২৬ জুলাই) বিকেলে কেরানী বাজারে অবস্থিত আমিনুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

 

এ সময় মো. ফারুক হোসেন (পিতা: আব্দুস সোবহান) নামের অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সোমবার (২৭ জুলাই) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযানে অংশ নেওয়া ডিবির সদস্যরা বিকেল প্রায় ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালান। এ সময় আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন, বিকাশ লেনদেন সংক্রান্ত তথ্য এবং দোকানে ব্যবহৃত বিভিন্ন মোবাইল সিম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তদন্তের স্বার্থে কয়েকটি সিম জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা ডিবি হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম আমিনপুর কেরানী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে শেরপুর থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে। তবে কোন মামলায়, কী অভিযোগে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।