https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ছেলের

admin
July 8, 2025 10:22 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে আটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার ওপর পড়ে যায়। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় অটোভ্যানের চালক ও ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।