https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 21 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের কাজিপুর আসনে এমপি পদপ্রার্থী হতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা

admin
June 21, 2025 8:33 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

সিরাজগঞ্জের কাজীপুরে এমপি প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশের গর্ব কনকচাঁপা। প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার ঘনিষ্ঠ সুত্র জানিয়েছে কাজিপুরে এমপি নির্বাচন করবেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। সাংবাদিক সুত্রে জানা গেছে, বগুড়া মহাস্থান করে কনকচাঁপার গানের শুটিংয়ে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তার সঙ্গে অনেক কথাও হয়েছিল। সেটা অনেক অতীত বর্তমানে তাকে নিয়ে কিছু কথা লিখতে চাই। (বর্তমানে সব জায়গায় গ্রুপিং আছে লেখালেখি করাটাও খুব কঠিন হয়ে পড়েছে । (আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি) কনকচাঁপা সারা বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। প্রতিটি মানুষের মনে তার ভালোবাসা আছে। বাংলাদেশ কিন্তু তাকে মূল্যায়ন করে।

 

প্রতিটি রাজনীতিবিদ কনকচাপাকে মনে করে হয়তো রাজনীতিবিদ হিসেবে নয় কণ্ঠশিল্পী হিসেবে। যেহেতু কণ্ঠশিল্পী কনকচাঁপা বাংলার গর্ব সেক্ষেত্রে তার স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব আমি মনে করি বিএনপি’র মাধ্যমে। সেটা কাজীপুরের এমপি হিসেবে। বাস্তবতা কনকচাঁপা কাজীপুরে বিএনপি’র পাশে থাকেনি দুর্দিনে। থেকেছেই বা কে? আওয়ামী লীগের সময় কাজীপুরে টিকে থাকাটাই তো কঠিন ছিল। সে সময় বিএনপি রা মিটিং করবে মিছিল করবে এটা একদমই সম্ভব ছিল না এটা তাদেরকে দোষ দেওয়া যাবে না। বগুড়া জিয়াউর রহমানের দেশ সেখানেই বা কতটা স্বাধীনভাবে বিএনপি কাজ করতে পেরেছে বুঝতে হবে সেই সময় টা আওয়ামী লীগের। তারপরও সেলিম ভাই কাজীপুরে বিএনপি’র কর্মীদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছে নিজেও আওয়ামী লীগের হাতে নিপীড়ন হয়েছে সেটা বাস্তব সেটা অস্বীকার করলে ভুল হবে।

 

আওয়ামী লীগের সময় কনকচাপাকে নমিনেশন দেওয়া হয়েছিল সে সময় আওয়ামী লীগের ছেলেপেলে তাকেও অসম্মানজনক কথা বলেছিল কাজীপুরে। একজন স্বনামধন্য কণ্ঠশিল্পের জন্য এ অপমানজনক অনেক বড় মানসিক ধাক্কা। সেটা হয়তো কাজীপুরবাসী উপলব্ধি করে। এত বড় মাপের শিল্পী কাজীপুরের জন্মগ্রহণ করেছে এটা কাজিপুরবাসীর জন্য অনেক সুনামের। সেলিম ভাই কাজীপুরের মাটিকে আঁকড়ে ধরে আছে এটাও কিন্তু কম নয়। তবে বাস্তবতায় যেটা বোঝা যায় কনক চাপা আপার উপরের লবিংটা অত্যন্ত ভালো। সেই ক্ষেত্রে সম্ভাবনা দেখছি। (আইডিয়া থেকে বলছি ভুল হলে মাফ করবেন)সেলিম ভাই এবং কনকচাঁপা আপাকে আমি সম্মান করি। আমি কাজীপুরের কেউ নই আমি বগুড়ার ভান্ডারবাড়ী গ্রামের মানুষ। আমরা সীমানাবর্তী মানুষ। কাজীপুরেই আমাদের বেশিরভাগ পথ চলা। শুভহোক নতুন আশা আকাঙ্খার জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বিএনপির।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।