Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী বগুড়ার সোয়াদের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ০ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তার নাম মুহাম্মদ সোয়াদ (১৯)। তিনি ঢাবির দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার (২২ই এপ্রিল) দুপুর সোয়া ২ টায় ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোয়াদকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো: সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিং পুলে গোসল করছিল। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল অনেকে।
সোয়াদ পুলের পানিতে ডুবে গিয়েছিল। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো: মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোয়াদের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে। মুহাম্মদ সোয়াদের বাড়ি বগুড়ায়। তিনি হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার সাঁতার জানা ছিল বলে জানান সহপাঠীরা। তবে কিভাবে পানিতে তলিয়ে গেছেন, তা জানাতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী বগুড়ার সোয়াদের মৃত্যু

Update Time : ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪