বগুড়া প্রতিনিধি:
টিএমএসএস অনুকূলে অন্যতম অর্থায়নকারী সোনালী ব্যাংক পিএলসি এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ শওকত আলী খান এঁর সাথে সাক্ষাৎ করে টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম বলেন, বাংলাদেশের কৃষিজাত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঋণপ্রবাহ সহজ, সুদের হার নমনীয় করে উপযোগী পরীক্ষিত-বিশ্বস্ত এনজিওদের মাধ্যমে ঋণ প্রবাহের দ্বারা গ্রীন হাউজ সৃষ্টি করে বারো মাসেই আবহাওয়া সহনীয় বিভিন্ন প্রকার ফসলাদি, বিশেষ করে রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, মেথি-ফিরিঙ্গি, ধনিয়া, কাড়িপাতা ইত্যাদি মসলা জাতীয় Crop Intensive আদলে অল্প জমিতে বহুমুখী ফসল উৎপাদনের দ্বারা দেশকে আমদানি শূন্য করা সম্ভব। টিএমএসএস উইমেন এ্যাগ্রোটেক টিস্যু ল্যাবে রোগমুক্ত অধিক ফলনশীল বারো মাসী ফসলকারী কৃষক পরিবারকে টিস্যু, মূলধন Available করতে হবে।
কৃষিজাত উৎপাদন বাড়লে খাদ্য সামগ্রীর দাম কমবে ইত্যাদি আলোচনা অন্তে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে বাংলাদেশের মধ্যে স্থাপিত একমাত্র টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব, ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, পাঁচ তারা মম ইন হোটেল, টিএমএসএস এর ইকোপার্ক সমৃদ্ধ বিনোদন জগৎ পরিদর্শনের জন্য বগুড়ায় আসার আহ্বান জানান।

