https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

হাইওয়ে পুলিশ প্রধানের সাথে রিজিয়নাল পুলিশ সুপারদের এপিএ স্বাক্ষর

admin
June 12, 2024 1:57 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

 


হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার) মহোদয় এর সাথে হাইওয়ে পুলিশের রিজিনাল পুলিশ সুপারদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement-APA) স্বাক্ষর করেছেন।

আজ মঙ্গলবার (১১ জুন ২০২৩খ্রি:) বিকাল ০৫:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

হাইওয়ে পুলিশের ০৮টি রিজিয়নের পুলিশ সুপারগণ হাইওয়ে পুলিশ প্রধানের সাথে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।

এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি (উত্তর বিভাগ) অতিরিক্ত দায়িত্ব ডিআইজি (অ্যাডমিন ও অপারেশনস্) জনাব মাহ্ফুজুর রহমান, বিপিএম(বার); ডিআইজি (পূর্ব বিভাগ) জনাব মাহবুবুর রহমান, পিপিএম(বার); অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) জনাব মোঃ ইকবাল হোসেন, পিপিএম-সেবা; অ্যাডিশনাল ডিআইজি(পশ্চিম বিভাগ) জনাব সঞ্জয় কুমার কুন্ডু; অ্যাডিশনাল ডিআইজি(পূর্ব বিভাগ) জনাব বেগম ফরিদা ইয়াসমিন, বিপিএম; অ্যাডিশনাল ডিআইজি (উত্তর বিভাগ) জনাব নাবিলা জাফরিন রীনা; অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার (গাজীপুর রিজিয়ন) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান; অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার (প্রশাসন) জনাব ড.আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া; অ্যাডিশনাল ডিআইজি(পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার (রংপুর রিজিয়ন) জনাব মোহাম্মদ জাকারিয়া; অ্যাডিশনাল ডিআইজি(পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার (কুমিল্লা রিজিয়ন) মোঃ খায়রুল আলম; অ্যাডিশনাল ডিআইজি(পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার (মাদারীপুর রিজিয়ন) মোহাম্মদ শাহিনুর আলম খান; অ্যাডিশনাল ডিআইজি(পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার (সিলেট রিজিয়ন) মোঃ শহিদ উল্লাহ; বগুড়া রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান; ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ; খুলনা রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল সহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।