https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর

admin
May 15, 2024 8:01 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তথ্য বাংলাদেশ সংবাদ সংস্থা সুত্রে জানানো হয়েছে।

গত সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।

সিমিন হোসেন রিমি বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র। বাসস।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।