Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠালেন চিত্রনায়ক শাকিব খান

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আবারও আইনি পথে হাঁটলেন ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান। এবারের বিষয়টি পুরোপুরি পেশাগত।

বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষেও প্রচার করায় এসএমসি ওরস্যালাইন কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। শাকিব ৪ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।

চিঠিটি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর। আজ (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।

তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বর পর্যন্ত এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তি ছিল। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।’

২০১৯ সালের মার্চ প্রতিষ্ঠানটির জন্য কাজ করেছেন শাকিব খান। ২০২২ সালের ডিসেম্বরে এটি চুক্তি হয়। তিনি শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন।

জানা যায়, চলতি বছর শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলি অবিচ্ছিন্নভাবে ও ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়েছে। এরপরই আইনি চিঠিটি দেওয়া হলো।

লিগ্যাল নোটিশে বলা হয়, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলি প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠালেন চিত্রনায়ক শাকিব খান

আপডেটের সময় : ০৩:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩