https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

অস্বাস্থ্যকর পরিবেশে মসলা উৎপাদন: বগুড়ায় ‘বন্ধন মসলা’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

admin
July 30, 2026 10:16 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের গোদারপাড়া বাজার এলাকায় অবস্থিত এসএএস এগ্রো ফুডসের ‘বন্ধন মসলা’ কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক তথ্য ব্যবহার এবং আইন লঙ্ঘনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানে নিরাপদ খাদ্য অফিস, বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।

 

‎অভিযানকালে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া উৎপাদন করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রয়োজনীয় মানসনদ ও মোড়কীকরণ সনদ গ্রহণ না করেই পণ্যের মোড়কে এসব সনদের তথ্য ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠে।
‎এছাড়াও মোড়কজাত মসলার গায়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উল্লেখ এবং উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত না করার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে।

 

‎এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
‎অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে সরকারি আইন, বিধি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
‎খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিক তথ্যসম্বলিত মোড়ক ব্যবহার এবং প্রচলিত আইন ও মানদণ্ড অনুসরণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।