Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম অংশগ্রহণ ও ভাষণ। বিষয়টি নিশ্চিত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সফরকে ঘিরে সরকারি পর্যায়ে প্রস্তুতিও শুরু হয়েছে।

সফরকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক এবং অন্যান্য উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। কয়েকটি প্রতিবেদনে ২৪ সেপ্টেম্বর তাঁর ভাষণ দেওয়ার সম্ভাব্য সময় উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফরের কথাও জানা গেছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো চূড়ান্ত নয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এর আগে মালয়েশিয়া ও চীন সফর করেছেন তারেক রহমান। জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রয়েছে : আইজিপি

আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময় : ১২:৪০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬