https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ বগুড়ার সুন্দরী নারী গ্রেপ্তার

admin
September 7, 2026 10:34 pm
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বগুড়ার সুন্দরী সম্পা আক্তার ববি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল তিলকপুর বাজারের মেহেদী অটোজের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সম্পা আক্তার ববির কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সম্পা আক্তার ববি বগুড়া জেলার তেঁতুলিয়া বানদিঘী এলাকার মো. তরিকুল ইসলামের সাবেক স্ত্রী। তার স্থায়ী ঠিকানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকায়। বর্তমানে তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চক শুকানগাড়ী এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

অভিযানে ডিবি পুলিশের এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এসআই মো. শাখাওয়াত হোসেন, এএসআই মো. সোহেল রানা ও পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।