https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 8 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ

admin
August 8, 2025 8:14 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গির স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

মৃত ওই ব্যক্তির নাম মো. অলী (৩৭)। তিনি ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা মো. আলীর ছেলে।

ঘটনার তদন্তে পুলিশ ছাড়াও পিবিআই, র‍্যাব, সিআইডি আলাদাভাবে অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা নিহতের পেশাগত ও ব্যক্তিগত জীবনের পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিচ্ছেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছি। মরদেহটি ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে যাতে চিহ্নিত না করা যায়। তবে পরিচয় শনাক্তের পর আমরা তদন্ত আরও জোরদার করেছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।