Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৪ Time View

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২১ নভেম্বর ২০২৬) আমরুল ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এবং শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, আব্দুল খালেক, বিপুল, ডা. রিয়াজুল, দুদু, ছাত্রদল নেতা আবু বক্কর, মিজান, ইনসান, মর্তুজা, সনাতন চক্রবর্তীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎
‎অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১০:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬