দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক প্রাণের শহর বিডি’র সম্পাদক ও প্রকাশক মিন্টু ইসলাম।
- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদপত্র দৈনিক প্রাণের শহর বিডি’র সম্পাদক ও প্রকাশক মিন্টু ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক।”
তিনি আরও বলেন,
“সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই প্রত্যাশা করছি।”
দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিময় জীবন প্রত্যাশা করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া কামনা করে তিনি বলেন, ভবিষ্যতেও যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
সবশেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ মোবারক।”
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

