https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

দেশের সব পৌরসভায় চালু হচ্ছে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা

admin
August 26, 2026 7:23 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দেশের সব পৌরসভায় আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে দেশের সব পৌরসভার প্রশাসকের কাছে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

নতুন এ ব্যবস্থায় ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ও ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড ব্যবহার করা হবে। এর মাধ্যমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ডিজিটালভাবে রেকর্ড, পর্যবেক্ষণ ও মনিটরিং করা সম্ভব হবে।

স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত ২০ আগস্ট এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে সব পৌরসভার প্রশাসককে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থার আওতায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কর্মীদের উপস্থিতি কার্যকরভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করা সহজ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৬ জুলাইয়ের দুটি স্মারক এবং স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখার ১১ আগস্টের ইউও নোটের ভিত্তিতে দেশের সব পৌরসভায় ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর এ উদ্যোগ  নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।