দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সাভারে বিপিএটিসিতে শীর্ষ দশ কর্মকর্তার হাতে সনদ তুলে দিলেন তারেক রহমান।
নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় সাভারে অবস্থিত বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী নবীন বিসিএস কর্মকর্তাদের মধ্যে শীর্ষ দশজনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনদ বিতরণ শেষে প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি তাঁদের পেশাগত দায়িত্ব, কর্মজীবন ও জনসেবার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নবীন কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা, পেশাগত জ্ঞান, নেতৃত্বের সক্ষমতা এবং জনসেবার মানসিকতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

