Dhaka ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’। মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এ মহড়ায় সমন্বিত সামরিক অভিযানের বিভিন্ন কৌশল ও সক্ষমতা প্রদর্শন করা হয়।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমন্বিত সামরিক অভিযান প্রত্যক্ষ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান পরিচালনার সক্ষমতা, সেনাবাহিনীর স্থল অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে অভিযান পরিচালনার দক্ষতা তুলে ধরা হয়।

এ সময় তিন বাহিনীর বিশেষায়িত বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, দুঃসাহসিক কৌশল, নিখুঁত সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমন্বিত সামরিক সক্ষমতার বিভিন্ন দিক প্রদর্শন করেন।

এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি চালকবিহীন আকাশযান (ইউএভি) ও ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়াও প্রদর্শন করা হয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় সশস্ত্র বাহিনীর সমন্বিত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং প্রশিক্ষণের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’ তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বিত যুদ্ধপ্রস্তুতি বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের মহড়া সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

ঢাকা থেকে গ্রেপ্তার বগুড়ার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময় : ১১:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬