https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়া কাহালুতে দুই শিশুকে ধর্ষণ: নুর ইসলামের দুই মামলায় যাবজ্জীবন

admin
October 8, 2026 7:34 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের পৃথক অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই মামলায় তাকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন পৃথক রায়ে এ দণ্ড ঘোষণা করেন।

‎দণ্ডপ্রাপ্ত মো. নুর ইসলাম কাহালু থানার আড়োয়া (আবাসন) এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

‎মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মার্চ কাহালু থানায় ছয় বছর বয়সী শিশু মোছা. মরিয়ম খাতুন এবং সাত বছর বয়সী শিশু রিয়া মুনিকে ধর্ষণের অভিযোগে নুর ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

‎আদালতে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক ছয় বছর বয়সী মরিয়ম খাতুনকে ধর্ষণের অভিযোগে নুর ইসলামকে দোষী সাব্যস্ত করেন। এ অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎অন্যদিকে, সাত বছর বয়সী রিয়া মুনিকে ধর্ষণের অভিযোগেও একই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

‎রায়ে আদালত উল্লেখ করেন, পৃথক দুই মামলায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে না। একটি সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে।

‎এ ছাড়া দুই মামলায় আরোপিত অর্থদণ্ডের অর্থ ভিকটিম দুই শিশুর মাকে প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

‎রায় ঘোষণার পর আদালত থেকে জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত নুর ইসলামকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‎শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এমন মামলার বিচারিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।