https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

admin
October 8, 2026 7:19 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিষয়ে আলোচনা করতে বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা কীভাবে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও সমন্বয় নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা কমানোর বিষয়েও আলোচনা চলছে।

 

রাজধানীর ক্রমবর্ধমান গণপরিবহন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পাচ্ছে।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকার গণপরিবহন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে নেওয়া ও প্রস্তাবিত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে তথ্য তুলে ধরছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।