https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

admin
October 10, 2026 8:38 pm
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে পুকুরে গোসল করতে নেমে মোঃ নাজমুল হাসান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর) দুপুরে গাবতলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান উপজেলার জয়ভোগা এলাকার মোঃ জলিলের ছেলে। সে লাইফ ফেয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার স্কুলের পরীক্ষা শেষে বাড়িতে ফিরে নাজমুল বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে একপর্যায়ে পুকুরে তল্লাশি চালানো হয়।
‎
‎পরে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় নাজমুলকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎পরিবারের সদস্যদের ধারণা, সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের তথ্য পাওয়া যায়নি।
‎
‎এদিকে, ঘটনার পর নিহতের পরিবার থানা পুলিশকে না জানিয়ে নিজেদের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
‎
‎১২ বছর বয়সী এক শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।