https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

admin
October 8, 2026 11:03 pm
Link Copied!

এম, এ রাশেদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাগিরা খাতুন (৫) ও তামান্না খাতুন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাই ইউনিয়নের কালাই-কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—কালাই কুরনিপাড়া-কারিগরপাড়া এলাকার মো. জাকির হোসেনের মেয়ে মোছা. সাগিরা খাতুন (৫) এবং মো. আবু বক্কর সিদ্দিকের মেয়ে মোছা. তামান্না খাতুন (৪)। তারা সম্পর্কে প্রতিবেশী বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ির আশপাশে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সাগিরার বাবা মো. জাকির হোসেন বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করতে গিয়ে পানিতে শিশু দুটিকে দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাগিরা ও তামান্নাকে মৃত ঘোষণা করেন।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

খবর পেয়ে কাহালু থানার এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের সন্দেহ বা অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা পুকুর, জলাশয় ও অন্যান্য পানির উৎসের আশপাশে শিশুদের চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।