https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মহানগরে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
August 4, 2026 1:07 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের স্টেশন রোড ফলপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


সোমবার (৩ আগস্ট ২০২৬) ডিএনসি, বগুড়া কার্যালয়ের 'ক' সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে মহানগরের স্টেশন রোড ফলপট্টি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অভিযানে চারজনকে মাদকসহ আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- টিয়া বাঁশফোড় (৩০), পিতা: মৃত লয়া বাঁশফোড়, সেউজগাড়ী রেলকলোনী; মো. হানিফ (২৫), পিতা: হারুন উর রশিদ, মালতিনগর; মো. টুটুল (৩০), পিতা: মো. আশরাফ আলী, কলোনী চকফরিদ; এবং মো. রুমন (২৮), পিতা: মো. মুরাদ হোসেন, বাদুরতলা, বগুড়া।
ভ্রাম্যমাণ আদালত প্রথম আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং তৃতীয় ও চতুর্থ আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।


ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, ক্রয়-বিক্রয় ও সরবরাহ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।