https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে টাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

admin
August 9, 2026 9:36 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. মমতাজ বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার ভান্ডার পাইকা উত্তরপাড়া গ্রামে নিজ দখলীয় বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

‎গ্রেপ্তার মমতাজ বেগম ওই গ্রামের মো. রায়হান ইসলামের স্ত্রী।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মমতাজ বেগমের কাছ থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত মমতাজ বেগমকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেটটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

‎ডিএনসি বগুড়া সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার রোধ এবং মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংশ্লিষ্টরা বলছেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা জরুরি। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।