https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday, 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ এমপি মিল্টন

admin
November 14, 2026 8:56 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় রবি মৌসুমে সরিষা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষক-কৃষাণীদের হাতে কৃষি উপকরণ তুলে দেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন এবং জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ ও মোসাদ্দেক হোসেন শাওন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল ও বজলুর রহমান নিলুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন বাড়ানো, চাষাবাদের ব্যয় কমানো এবং কৃষকদের সরিষা চাষে আগ্রহী করে তুলতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।
‎
‎সংশ্লিষ্টরা জানান, সময়মতো উন্নতমানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন। পাশাপাশি ভোজ্যতেলের দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সচ্ছলতা অর্জনেও এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।