https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সোনাতলায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

admin
October 8, 2026 7:32 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে মো. সৈকত হোসেন মান্না (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎গত বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর ভেলুরপাড়া খুলি ভিটা এলাকায় এ অভিযান চালানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে জরুরি ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া খুলি ভিটা গ্রামের ফুলবাবুর বাড়ির সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছেন সৈকত হোসেন মান্না।
‎পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর তার দেহ তল্লাশি করা হলে পরনে থাকা জিন্সের প্যান্টের পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার সৈকত হোসেন মান্না উপজেলার হলিদাবগা গ্রামের মো. মহিদুল বেপারীর ছেলে।
‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া চাকুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

‎স্থানীয়দের ভাষ্য, রাতের বেলায় ওই এলাকায় সন্দেহজনক চলাচল ঠেকাতে পুলিশের তৎপরতা বাড়ানো হলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
‎এ বিষয়ে সোনাতলা থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।