https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

admin
November 24, 2024 12:49 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌণে নয়টার দিকে কলেজের মূল গেইটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

নিহত মেহেদীর চাচাতো ভাই রিয়াজুদ্দিন বলেন, আমরা কয়েকজন কলেজের কনসার্ট দেখতে গেছিলাম। কলেজের গেইটের বাইরে কয়েকজন যুবকের সাথে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।