https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাসোমবার, 2 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ডিবির অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭

admin
নভেম্বর 2, 2026 8:05 পূর্বাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে কথিত কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে খবর আসে, শহরতলীর বেজোড়া বাজার এলাকায় আকবর আলীর একটি গ্যারেজে এক অজ্ঞাতপরিচয় যুবককে আটকে রেখে মারধর করছেন কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি দল বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় ওই গ্যারেজের সামনে অভিযান চালায়।
‎
‎অভিযানকালে কথিত কোবরা বাহিনীর সদস্য মো. রতন পাইকার (৩৬) এবং তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন মো. বাবু শেখ (৩২), মো. মিরাজ মোল্লা (৩৫), মো. সুমন মিয়া (২৮), মো. রাজু মিয়া (২৭) ও মো. রিয়াদ সাকিদার (২৭)। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
‎
‎পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার কুকরুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আরেক সহযোগী আবুল বাশার বাপ্পীকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। তাঁর কাছ থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫৭০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রতন পাইকারের বিরুদ্ধে হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় আটটির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।