https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাসোমবার, 2 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাদকবিরোধী অভিযান: ৮ জন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
নভেম্বর 1, 2026 10:03 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ আটজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎রোববার (১ নভেম্বর) বগুড়া মহানগরের স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে এবং চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল এ মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে আটজনকে মোট ৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ এলাকার মিলন মিয়ার ছেলে নিহাত মিয়া (২০), ছোট বেলাইল এলাকার মৃত আব্দুল কালাম আজাদ বাবলুর ছেলে আরমান ইসলাম (৩৩), কাহালুর ভালশুন এলাকার হারুল অর রশিদের ছেলে আবু তালাহা (২৭), কাহালুর দক্ষিণ চেলোপাড়া এলাকার মৃত গৌরী শংকরের ছেলে বিশ্বজিৎ (৪৭), শাজাহানপুরের বেতগাড়ী এলাকার ইসমাইল সরকারের ছেলে মনজুর আলম (৪০), তেতুলতোলা এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে রনি (৪২), নারুলী মধ্যপাড়া এলাকার মৃত হান্নান সরকারের ছেলে সুমন সরকার (২৮) এবং শাজাহানপুরের বনানী বেজোড়া এলাকার শেখ কালুর ছেলে শেখ শামীম (৫০)।
‎
‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। এতে প্রথম আসামি নিহাত মিয়াকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় থেকে সপ্তম আসামিকে প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে অষ্টম আসামি শেখ শামীমকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
‎
‎মাদক নির্মূল ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।