https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাসোমবার, 2 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ নজরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল

admin
নভেম্বর 1, 2026 10:06 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দী বণিক সমবায় সমিতি লিমিটেডের অন্যতম সদস্য মোঃ নজরুল ইসলাম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সারিয়াকান্দী বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সারিয়াকান্দি উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফুল। এ সময় তিনি অসুস্থ নজরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
‎
‎এ সময় মোঃ সিরাজুল ইসলাম ফুল বলেন, নজরুল ইসলাম সমিতির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। একই সঙ্গে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করছি।
‎
‎তিনি আরও বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
‎
‎উল্লেখ্য, মোঃ সিরাজুল ইসলাম ফুল সারিয়াকান্দী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি এবং সারিয়াকান্দী বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎পরিশেষে তিনি সমিতির সকল সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে মোঃ নজরুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।