Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেদিন ‘ জেনে নিন

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

‎
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনে টাই-ইন কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ রাখা হবে।

‎পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
‎পিজিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়ার বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে বগুড়া শহর নেটওয়ার্কের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

‎সরবরাহ বন্ধ থাকার কারণে বগুড়া শহর এবং সংলগ্ন এলাকার সব ধরনের গ্যাস গ্রাহক সাময়িকভাবে ভোগান্তিতে পড়বেন। এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের পাশাপাশি শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি স্টেশনও রয়েছে।

‎টানা ২০ ঘণ্টা গ্যাস না থাকায় বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্না এবং গ্যাসনির্ভর ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গ্যাসচালিত সিএনজি স্টেশনগুলোতেও এর প্রভাব পড়তে পারে।

‎পিজিসিএল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবে বলে জানিয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‎বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেদিন ‘ জেনে নিন

Update Time : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬