
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১০টায় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো উপস্থিত ছিলেন, জেলা রিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার মিটু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল প্রমুখ। সভায় ঢাকার ডিজিটাল বাংলাদেশ দিবস ভিডিও কনারেন্সের মাধ্যমে প্রদর্শিত করা হয়।
প্রতিবেদকের নাম 




















