এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা একটি মামলায় বাবুল সরকার (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবুল সরকার উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের মৃত ইব্রাহীম সরকারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানায় দায়ের করা মামলার এফআইআর নম্বর ৭, তারিখ ১০ ডিসেম্বর ২০২৫। মামলাটির জিআর নম্বর ২২৭। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪২, ৩২৩, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

