https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউনিয়ন ছাত্রদলের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

admin
নভেম্বর 10, 2026 12:28 অপরাহ্ন
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
‎বগুড়ার শেরপুর উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) শেরপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
‎
‎অনুমোদিত কমিটিতে মো. শাকিব হাসান (বাবু) আহ্বায়ক, মো. কাওসার সরকার রায়হান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. রতন হাসান বাবু সদস্য সচিব এবং মো. রাফিউল ইসলাম রাফিকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
‎
‎শেরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফি আল আমিন এবং সদস্য সচিব মো. শাহাদৎ হোসেন যৌথভাবে স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন প্রদান করেন।
‎
‎এদিকে নবগঠিত কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া মো. রাফিউল ইসলাম রাফি প্রতিক্রিয়ায় বলেন, নতুন কমিটি গঠিত হওয়ায় আমরা সবাই আনন্দিত। সংগঠনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত। কোনো ব্যক্তির সুপারিশ কিংবা তদবিরের মাধ্যমে নয়, বরং নিজ যোগ্যতায় কমিটিতে স্থান পেয়েছি বলে আমি মনে করি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
‎
‎তিনি আরও বলেন, আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীরা আন্তরিক ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎
‎নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে কুসুম্বী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।