Dhaka ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১ Time View

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে বিদায় অনুষ্ঠান শেষে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার সময় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা এলাকায় বাস চাপায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী সাদেুকল ইসলাম (১৬) ৩ ফেব্রুয়ারী শনিবার রাতে মারা গেছে। এ ঘটনায় আরেক বন্ধু সিয়াম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের আমজাদ হোসেনের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী সাদেুকল ইসলাম শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তার বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে মোটর সাইকেল নিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যায়। এসময় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা নামক স্থানে একটি দ্রুতগামী বাসের চাপায় সাদেকুল সহ তার বন্ধু সিয়াম গুরুতর আহত হয়। সাদেকুল কে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নাদির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু কাউকে পাইনি। পরে শুনতে পেরেছি একজন মারা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়া নন্দীগ্রামে টানা বৃষ্টিতে পানিবন্দি ফসলের মাঠ, আমন ধান ও আগাম আলু নিয়ে শঙ্কায় কৃষক

বগুড়ার শেরপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর নিহত

Update Time : ১১:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪