https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

admin
September 13, 2026 11:12 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বগুড়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

 

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্নআউট পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার। এ সময় নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তিনি সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

 

পরে পুলিশ সুপার সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।