শেরপুর বগুড়া প্রতিনিধি:
ঢাকা থেকে বগুড়া যাত্রাপথে বগুড়া-ঢাকা মহাসড়কের এলেঙ্গা এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির।
পরিদর্শনকালে তিনি মহাসড়কে যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। যানজট নিরসনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) জনাব মোঃ মঞ্জুরুল ইসলামসহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

