https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-গাম্বিয়া সহযোগিতা জোরদারে গুরুত্ব

admin
August 18, 2026 10:43 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে বাংলাদেশ ও গাম্বিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলা এবং তা সক্রিয়ভাবে এগিয়ে নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, মামলাটির সফল নিষ্পত্তি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের বিষয়ে তাদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই পক্ষ জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন, ওআইসি, কমনওয়েলথ এবং জোট নিরপেক্ষ আন্দোলনসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ ও গাম্বিয়ার সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য, আইসিটি, কৃষি, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে গাম্বিয়ার হাইকমিশনারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাতে গাম্বিয়ার হাইকমিশনার দেশটির ডিজিটাল জনসেবা অবকাঠামো বাস্তবায়নে বাংলাদেশের আইসিটি বিশেষজ্ঞদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শবিষয়ক চুক্তি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।