https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি এমপি মোর্শেদ মিল্টন

admin
September 25, 2026 7:35 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়া গাবতলীতে তরফ সরতাজ বন্ধু ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জিয়া অরফানেজ ট্রাস্ট ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় উঞ্জুরখী বাদামতলা সানরাইজ ক্লাব ও চকসদু যুব একতা ক্লাব।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ওবায়দুর রহমান জ্যাক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ সংস্থার নির্বাহী পরিচালক মো. নাজির হোসেন সরকার এবং গাকের ব্যবস্থাপনা পরিচালক মো. তহিদুল ইসলাম (রিপন)।

এ ছাড়া উপস্থিত ছিলেন আরভিল আহমেদ খোকন, সাধারণ সম্পাদক, গাবতলী উপজেলা জেলা পরিষদ; মিজানুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপি; মো. আব্দুল কাইয়ুম; মো. আব্দুল্লাহ, তরফ সরতাজ মাদ্রাসা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

তরফ সরতাজ বন্ধু ক্লাবের সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মো. আব্দুল্লাহ সাকিব ও মো. রেজাউল করিম।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।