https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে বগুড়া নুনগোলায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল

admin
September 20, 2026 7:25 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং নুনগোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে নুনগোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আব্দুর রশিদ বজলু।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। প্রধান আলোচক ছিলেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা মাদকমুক্ত সমাজ গঠন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব শাহ আলম জনি। এ সময় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব খাজের আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান হাবীব সুলতান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদ আলী সাকিদার, আব্দুল হান্নান, আব্দুর রশিদ, মিজানুর রহমান পলাশ, রেজাউল মহুরী, রাঙ্গা মিয়া, আজিম উদ্দিন ও নুর আলী।

 

এছাড়া নুনগোলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি হালিমা বেগম, সাধারণ সম্পাদক মোছলেমা বেগম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নওশাদ হোসেন, শ্রমিক দলের সভাপতি লিটন মিয়া, কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, বেনজির হোসেন ঠান্ডু, আব্দুল বারী, তাঁতী দলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম এবং নুনগোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব জাফরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন এবং যুগ্ম আহ্বায়ক আবু জাফর জুয়েলের আহ্বানে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় অন্তাহার তেলধাপ ২ নম্বর ওয়ার্ড ও দাঁড়িয়াল ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দল। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠের চারপাশে অবস্থান নিয়ে খেলা উপভোগ করেন।

খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মাসুদ রানা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।