এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট থানায় কর্মরত ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. মুখলেছুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা এসআই মো. মুখলেছুর রহমানের কর্মকালীন দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উপস্থিত পুলিশ সদস্যরা। বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে নতুন কর্মস্থলে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ধুনট থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলামসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই মো. নজরুল ইসলাম, এসআই তয়েন কুমার, এসআই হীরক কুমার মণ্ডল, এসআই সোহরাব হোসেন, এএসআই এরশাদ হোসাইন, সেলিম শেখ, শাহজাহান আলী, আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় তাঁর কর্মকালীন বিভিন্ন স্মৃতি ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করা হয়। সহকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বিদায়ী এসআই মো. মুখলেছুর রহমান তাঁর সহকর্মীদের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধুনট থানায় দায়িত্ব পালনের সময় সহকর্মীদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে উপস্থিত সবাই বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।

